বড়চেগে মানে হলো বড় মন্ত্রী। অতি পুরোনো কালে চাকমা রাজাদের রাজত্ব কালে স্বনামধন্য উচ্চ ধনী ও কর্মত এক ব্যাক্তিকে রাজা মস্ত্রী পদে মনোনীত করেন। আর এই মন্ত্রীদেরকে বলা হতো চেগে। সে থেকে বরচেগে নামটির প্রচলন রয়েছে বলে মনে করা হয়। বড়চেগে গোজার তিনটি গুত্তি বা গোষ্ঠির কথা জানা যায়, সেগুলো হলো: হাচ্ছল গুত্তি, দাড়িরাঙা গুত্তি, আর ওন্দুরতালা গুত্তি। আমার স্বর্গীয় আজু (দাদু) ময়ুধ্বর চাকমা (১৯১২-২০১১) হতে জানা যায় তাদের আদি নিবাস হলো তৎকালীর অভিবক্ত বৃহত্তর বড়কল থানার বিরেলহাবা বনযোগীছড়া। যা বর্তমানে জুড়াছড়ি উপজেলার একটি ইউনিয়ন । তার পিতার নাম ছিল পত্যমুনি চাকমা (১৮৮০-১৯১০) নাবালক এক কন্যা ও দুই পুত্র সন্তানকে রেখে অল্প বয়ছে অসুখে পত্যমনি মারা যান।
লেখকঃ সমেশ চাকমা


0 Comments